1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

সিংড়ায় নাব্যতা বাড়াতে আত্রাই নদীতে ড্রেজিং চলছে

  • আপডেট টাইম : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২

নাটোরের সিংড়া উপজেলা, গুরুদাসপুর উপজেলা ও আত্রাই উপজেলার আত্রাই নদীর ৫০ কিঃ মিঃ এলাকা জুড়ে খনন কাজ চলছে। সংশ্লিষ্ট সুত্রে জানিয়েছে আগামী জুন পর্যন্ত খনন কাজ চলবে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আত্রাই নদীর নাব্যতা ফিরে আনতে প্রায় ৪৮ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি অনুমোদন করেন।

এর মধ্যে ২৫ লক্ষ ঘন মিটার ড্রেজিং দ্বারা এবং ১০ লক্ষ ঘন মিটার খনন করা হচ্ছে। এতে করে নদীর নাব্যতা ফিরে আসবে এবং কৃষি ও মৎস্য সম্পদে প্রান ফিরে আসবে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ড্রেজিং দ্বারা পৌর এলাকার নিংগইন, জোড়মল্লিকা এলাকায় খনন করা হচ্ছে। অপরদিকে ভেকু দ্বারা কয়েকটি পয়েন্টে খনন কাজ চলছে।

বিআইডব্লিউটিএর সহকারী প্রকৌশলী মোহাম্মদ সাইফুল্লাহ জানান, এ বছর জুন মাসের মধ্য কাজ শেষ করার জন্য আমরা চেষ্টা করছি। সাধ্যমত খনন কাজ চলমান রয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার এমএম সামিরুল ইসলাম বলেন, আত্রাই নদীতে খনন কাজ চলছে। বিআইডব্লিউটিএ কাজটি করছে।

সিংড়া পৌরসভার মেয়র মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার এবং চলনবিলের উন্নয়নের রুপকার আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের প্রচেষ্টায় আত্রাই নদীর নাব্যতা বৃদ্ধি, কৃষকদের সেচ সুবিধাসহ ফসলের উন্নয়ন ঘটবে, খনন কাজের সুফল পাবে হাজার হাজার কৃষক।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com