1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

নাটোরে দেড় বছর বয়সী শিশুর করোনা শনাক্ত

  • আপডেট টাইম : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় দেড় বছর বয়সী এক শিশু করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। বুধবার (১৯ জানুয়ারি) সিভিল সার্জন ডা. রোজী আরা খাতুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নাটোরে ৮২টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে র‍্যাপিড অ্যান্টিজেনে ৬২ ও জিন এক্সপার্ট মেশিনে ২০ নমুনা পরীক্ষায় মোট ২০ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে একজন দেড় বছর বয়সী শিশু রয়েছে।

সিভিল সার্জন জানান, করোনা আক্রান্ত শিশুর নাম মাশরাফি। সে বাগাতিপাড়া উপজেলার টুনিপাড়া গ্রামের মামুনের ছেলে।

এদিকে, দেশে গত ২৪ ঘণ্টায় ৯ হাজার ৫০০ জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে ভাইরাসটিতে ১২ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

সংস্থাটি আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৫ দশমিক ১১ শতাংশ। এখন পর্যন্ত মারা গেছেন ২৮ হাজার ১৭৬ জন এবং শনাক্ত ১৬ লাখ ৪২ হাজার ২৯৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৭৩ জন, মোট সুস্থ ১৫ লাখ ৫৪ হাজার ২৬৮ জন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com