
নাটোরের সিংড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় দ্বিজেন ঘোষ (৪৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার খেজুরতলা এলাকায় নাটোর-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঠগ্রাম এলাকার মিষ্টি ব্যবসায়ী দ্বিজেন ঘোষ মোটরসাইকেলযোগে খেজুর তলা এলাকায় আসছিলেন। পথে নাটোর-বগুড়া মহাসড়কের খেজুরতলা বাজার এলাকায় যাত্রীবাহী বাস ধাক্কা দিলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে গুরুতর আহত হন তিনি।
স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তবে তার সার্বিক পরিচয় নিশ্চিত ও ঘাতক বাসটিকে আটক করতে পারেনি পুলিশ।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply