1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঈনুল হক চুনু কে হত্যার চেষ্টা। সন্ত্রাসী শামসুল সহ আটক ২

  • আপডেট টাইম : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

নাটোরের সিংড়ায় কলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মঈনুল হক চুনু কে গুলি করে হত্যার চেষ্টার সময় দুর্ধর্ষ সন্ত্রাসী শামসুল ও বাবলু কে আটক করে জনতা। পরে পুলিশ হেফাজতে সিংড়া থানায় নেয়া হয়।

সন্ত্রাসী শামসুল উপজেলার কালীনগর গ্রামের কানু মন্ডলের পুত্র।

সাবেক চেয়ারম্যান ফজলার রহমান ফুনুর পুত্র আসাদ জানান, বুধবার রাত ৮ টার দিকে সিংড়া উপজেলার ৪ নং কলম ইউনিয়নের ২ নং ওয়ার্ড পারসাঐল হাজিপুরে নির্বাচনী পথসভা শেষে রাস্তায় গণসংযোগ চলাকালে হেলমেট পড়া অবস্থায় সন্ত্রাসী শামসুল পিস্তল বের করে গুলি করার সময় জনতার হাতে আটক হয়। এসময় অপর ভারাটিয়া সন্ত্রাসী বাবলুকে ও আটক করে জনতা।

উল্লেখ্যঃ সাবেক চেয়ারম্যান ফজলার রহমান ফুনু হত্যার আসামী শামসুল। ফুনু হত্যার পর উপনির্বাচনে বিজয়ী হন তারই ভাই মঈনুল হক চুনু। গত ২০১৬ সালে আওয়ামী লীগের মনোনয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আবারো চেয়ারম্যান হন তিনি। এবার দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘৌড়া প্রতিক পেয়ে প্রচারনা শুরু করেন তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com