1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

সিংড়ায় ত্রিমুখি সংঘর্ষে মটর সাইকেল আরোহী নিহত ১, আহত ৫

  • আপডেট টাইম : সোমবার, ২২ নভেম্বর, ২০২১

নাটোরের সিংড়ায় লাশবাহি এ্যাম্বুলেন্সের সাথে মোটর সাইকেল ও ইটবাহি ট্রাক্টরের ত্রিমুখি সংর্ঘষে রনি (২৫) নামে মোটর সাইকেল চালক নিহত এবং অন্তত ৫ জন আহত হয়েছে। সোমবার (২২ নভেম্বর) সকালে নাটোর-বগুড়া সড়কের সিংড়া উপজেলার শেরকোল এলাকায় নির্মানাধীন হাইটেক পার্কের কাছে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত রনি পৌর এলাকার নিংগইন মহল্লার হেলাল মোল্লার ছেলে। ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজওয়ানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোমবার সকালে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে একটি মরদেহ নিয়ে পাবনার ঈশ্বরদীতে নিয়ে যাওয়া হচ্ছিল। পথে সিংড়া উপজেলার শেরকোল এলাকায় নির্মানাধীন হাইটেক পার্কের কাছে একটি মোটর সাইকেলকেলকে ধাক্কা দেয়। এতে মোটর সাইকেলের চালক নিয়ন্ত্রন হারিয়ে সড়কের নিচে পড়ে গেলে মোটর সাইকেল চালক রনি ঘটনাস্থলেই মারা যায়। এসময় এ্যম্বুলেন্সটি নিয়ন্ত্রন হারিয়ে বিপরীত দিক থেকে আসা ইটবাহি ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এ্যম্বুলেন্সের ৫ যাত্রি আহত হয়। খবর পেয়ে নাটোরের দমকল কর্মীরা ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে। নাটোর ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার আকতার হামিদ খান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনায় রনি নামে একজনের মৃতদেহ উদ্ধার করেন। ওই সময় এ্যাম্বুলেন্সের আহত ৫ যাত্রিকেও উদ্ধর করেন। এ্যাম্বুলেন্সে বগুড়া থেকে আনা একটি মরদেহ ছিল।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com