1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

সম্প্রীতি নষ্ট করে বিশৃঙ্খলা করলে কাউকে ছাড় দেওয়া হবে না – ওসি সিংড়া

  • আপডেট টাইম : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১

নাটোরের সিংড়া থানা অফিসার ইনচার্জ নুরএ আলম সিদ্দিক বলেছেন, সম্প্রীতির এই দেশে যার যার ধর্ম তাই তাই পালন করবেন। কোন সমস্যা হলে আমাদের অবগত করবেন। আমরা আইনানুগ ব্যবস্থা নেব। কিন্তু সম্প্রীতি নষ্ট করে বিশৃঙ্খলা তৈরী করলে কাউকে ছাড় দেওয়া হবে না। বৃহষ্পতিবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে তিনি এই কথা গুলো বলেন। উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে এসময় বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ ওহিদুর রহমান,চৌগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক জাহেদুল ইসলাম ভোলা, তাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিনহাজ উদ্দিন, মাওলানা আলী আকবর, জেলা আওয়ামীলীগের সহসভাপতি শ্রী কাশিনাথ দাশ, সিংড়া উপজেলা হিন্দু,বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি, শীতল কুমার দাস।
বক্তারা বলেন, সম্প্রীতি,শান্তির বার্তা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এই দেশ স্বাধীন করেছিলেন। কিন্তুু সম্প্রতি কিছু কুচক্রী মহল ও ষড়যন্ত্রকারীরা ধর্মের নামে বিশৃঙ্খলা বিরাজ করছে। যা সম্প্রীতির এই দেশকে অশান্তির পথে নিয়ে যাচ্ছে। বক্তারা বলেন, ধর্ম বর্ণ ভুলে আসুন আমরা সম্প্রীতির বাংলাদেশ গড়ি।
সমাবেশে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তি, মসজিদেরর ইমাম, মাদ্রাসার মাহতামিম, মন্দিরের পুরোহিত, সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তি ও গণমাধ্যম কর্মী সহ নানা শ্রেণির পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার অাবরুশত মতিন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com