1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

সিংড়ায় বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত

  • আপডেট টাইম : সোমবার, ১১ অক্টোবর, ২০২১

গান গাও, উড়ো, উড়ে যাও- পাখির মতো এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের সিংড়ায় পালিত হয়েছে বিশ্ব পরিযায়ী পাখি দিবস।

শনিবার বেলা ১১টায় দিবসটি উপলক্ষে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ রাজশাহীর আয়োজনে সিংড়া পৌরসভার চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি ও শিকারীদের কাছ থেকে উদ্ধারকৃত দশটি বকপাখি অবমুক্ত করা হয়।

পরে সিংড়া পৌরসভার মিলনায়তনে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা জিল্লুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বন সংরক্ষক সামাজিক বন অঞ্চল বগুড়ার কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম,
সিনিয়র সহকারী পুলিশ সুপার জামিল আক্তার, পরিবেশবাদী সংগঠন বিবিসিএফ সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মুকুল, চলনবিল জীববৈচিত্র রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, নাটোর জর্জ কোটের এ্যাডভোকেট রোকন-উজ-জামান খান মামুন, পিকেএসএস এর নির্বাহী পরিচালক ডেইজি আহমেদ প্রমুখ।

সভায় বক্তারা পরিযায়ী পাখি সংরক্ষণে ও পাখির নিরাপত্তা নিশ্চিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, পাখি যেমন মানুষের মনের খোরাক মেটানো একটি গুরুত্বপূর্ণ উপকরণ, তেমনি প্রকৃতিতে পাখি সৃষ্টি করে সৌন্দর্য্য বাড়ায়। তাই পাখিকে রক্ষা করা সব মানুষেরই দায়িত্ব।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com