1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

ভূয়া র‌্যাব সদস্যকে ধরলো আসল র‌্যাব!

  • আপডেট টাইম : বুধবার, ৬ অক্টোবর, ২০২১

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের সিংড়ায় টিপু সুলতান (২৮) নামে এক ভুয়া র‍্যাব সদস্যকে আটক করেছে র‍্যাব। মঙ্গলবার মধ্যরাতে অভিযান চালিয়ে উপজেলার বিলদহর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। সে বিলদহর গ্রামের মহসিন আলী প্রামাণিকের ছেলে।

বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্প সিংড়া উপজেলার বিলদহর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে প্রতারণার কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন, ২টি সিমকার্ড ও ১টি মেমোরীকার্ডসহ ভুয়া র‌্যাব সদস্য টিপু সুলতানকে আটক করে।

গত ৫ অক্টোবর নাটোর র‌্যাব ক্যাম্পে মোঃ মোস্তফা কামাল নামের এক ব্যক্তি লিখিত অভিযোগ করেন যে, একজন অজ্ঞাত ব্যক্তি র‌্যাবের পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে তার নিকট মোবাইলে ফোন দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে অর্থদাবী করে। পরবর্তীতে অভিযোগকারীর নিকট বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি নাটোর র‌্যাব ক্যাম্পে বিষয়টি লিখিত অভিযোগ করেন। পরে র‌্যাব তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিংড়ার বিলদহর বাজার থেকে ভুয়া র‌্যাব সদস্যকে আটক করে।

সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, আটককৃত ভুয়া র‍্যাব সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com