1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

নাটোরে অপহৃত শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিলো পুলিশ

  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

নাটোরের বড়াইগ্রাম উপজেলা থেকে আলহাজ্ব নামের আট বছরের অপহৃত এক শিশুকে রাজধানী ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। তাকে অপহরণের ঘটনায় শিশু আলহাজ্বের চাচাতো মামা কামরুল হাসানকে(২৫) গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত আরেক আসামী রুবেল হোসেনকে ধরতে অভিযান পরিচালনা করছে পুলিশ। অপহরণে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করেছে পুলিশ।

মঙ্গলবার(২৪ আগস্ট) দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা৷

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২১ আগস্ট বেলা সাড়ে এগারোটার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বাগডোব গ্রামের আক্তার প্রামাণিকের ছেলে ৮ বছর বয়সী আলহাজ্বকে চকলেটের প্রলোভন দেখিয়ে গাড়িতে করে অপহরণ করে তার মায়ের চাচাতো ভাই কামরুল হাসান। অপহরণের পর ফোন করে আলহাজ্বের বাবা আক্তার প্রামাণিকের কাছে ৪০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে কামরুল হাসান। ছেলেকে না পেয়ে পরদিন ২২ আগস্ট বড়াইগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন আক্তার প্রামাণিক। অভিযোগের সূত্র ধরে প্রযুক্তির সাহায্যে বড়াইগ্রামের লক্ষীকোল থেকে কামরুল হাসানকে গ্রেফতারের পর তাকে নিয়ে বগুড়ার দুঁপচাচিয়ায় বন্ধু রুবেলের বাড়িতে অভিযান চালায় পুলিশ। রুবেলের স্ত্রীর দেয়া তথ্যের ভিত্তিতে ঢাকায় রুবেলের শ্বাশুড়ির বাড়ি থেকে অসুস্থ অবস্থায় শিশু আলহাজ্বকে উদ্ধার করে পুলিশ।

পুলিশ সুপার আরো জানান, আলহাজ্বকে কামরুল হাসান অপহরণ করে একটি প্রাইভেট কারে করে প্রথমে সিরাজগঞ্জ জেলার হাটিকুমরুল নিয়ে যায়। সেখান থেকে বগুড়ায় তার বন্ধু রুবেলের কাছে তাকে তুলে দেয় সে। রুবেল তাকে সেখান থেকে ঢাকা নিয়ে যায়। শিশুটিকে উদ্ধারের পর ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসা শেষে মঙ্গলবার সকালে তার বাবা মায়ের হাতে তুলে দেয়া হয়।

পুলিশ সুপার জানান, কামরুল একাধিক মামলার আসামী। নাটোর কারাগারে থাকার সময় অপর কয়েদি বগুড়ার দুপচাঁচিয়ার রুবেলের সাথে তার পরিচয় হয়। কামরুল বড়লোক হবার উচ্চাভিলাষ থেকে রুবেলকে অপহরণের পরিকল্পনা জানায়। এর আগেও তারা একাধিকবার একে অপরের বাসায় যাতায়াত করেছে।

সন্তানকে ফিরে পেয়ে পুলিশ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে আলহাজ্বের মা-বাবা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com