1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

সাইবার নিরাপত্তা সূচকে ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১

জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে এগিয়েছে বাংলাদেশ। এর আগে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে শুধু ভারতের চেয়ে পিছিয়ে ছিল বাংলাদেশ। এবার ভারতকেও ছাড়িয়ে গেছে বাংলাদেশ। ই-গভর্নেন্স অ্যাকাডেমি প্রকাশিত জাতীয় সাইবার নিরাপত্তা সূচকে ৩৮তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। গত তালিকায় অবস্থান ছিল ৬৫তম। এক ধাপ পিছিয়ে ভারত আছে ৩৯ নম্বরে।

কোনও দেশের মৌলিক সাইবার হামলা প্রতিরোধে প্রস্তুতি এবং সাইবার ঘটনা, অপরাধ ও বড় ধরনের সংকট ব্যবস্থাপনায় তৎপরতা মূল্যায়ন করে জাতীয় সাইবার নিরাপত্তা সূচক (এনসিএসআই) তৈরি করে ই-গভর্নেন্স একাডেমি। এ বছরের সূচকে ৫৯ দশমিক ৭৪ পয়েন্ট পেয়ে ১৬০টি দেশের মধ্যে বাংলাদেশ ৩৮ নম্বরে রয়েছে। ৯৬ দশমিক ১ পয়েন্ট নিয়ে আবারও প্রথম স্থানে রয়েছে গ্রিস। শীর্ষে পাঁচের অন্য দেশগুলো হলো চেক রিপাবলিক, এস্তোনিয়া, পর্তুগাল এবং লিথুনিয়া।

সূচকে এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে আছে সিঙ্গাপুর। ৮০ দশমিক ৫২ পয়েন্ট নিয়ে দেশটির অবস্থান ১৬তম। সার্কভুক্ত অন্য দেশগুলোর মধ্যে শ্রীলঙ্কা ৬৯তম, পাকিস্তান ৭০তম, নেপাল ৯৮তম, ভুটান ১১৬তম এবং আফগানিস্তান ১৩৩তম। তালিকায় নেই মালদ্বীপ।

সূচকের তলানিতে রয়েছে পাঁচটি দেশ হলো কঙ্গো, বুরুন্ডি, সোলোমন দ্বীপপুঞ্জ, টুভালু এবং দক্ষিণ সুদান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com