1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

মুজিব শতবর্ষ উপলক্ষে কাতারের জাতীয় গ্রন্থাগারে পুস্তক প্রদান

  • আপডেট টাইম : সোমবার, ২৩ আগস্ট, ২০২১

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও চেতনাকে বিশ্বময় ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশ দূতাবাস দোহা কাতারের জাতীয় গ্রন্থাগারে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ এর বিভিন্ন ভাষায় অনূদিত বইসমূহ এবং বঙ্গবন্ধুর ওপর রচিত বিভিন্ন পুস্তক ও বঙ্গবন্ধুর অনবদ্য ৭ই মার্চের ভাষণের আরবিতে অনূদিত কপি হস্তান্তর করে।

কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত জসীম উদ্দিন, এনডিসি বৃহস্পতিবার (১৯ আগস্ট) কাতার ন্যাশনাল লাইব্রেরির পরিচালকসহ অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনীর ফরাসী, তার্কী, জাপানিজ, ইংরেজি, বাংলা, হিন্দি ও নেপালি ভাষায় অনূদিত কপি এবং বঙ্গবন্ধুর ওপর প্রকাশিত অন্যান্য কিছু বইসহ ৭ মার্চের ভাষণের আরবিতে অনুবাদকৃত কপি হস্তান্তর করেন।

এসময় রাষ্ট্রদূত জসীম উদ্দিনের সঙ্গে উপস্থিত ছিলেন দূতাবাসের কাউন্সিলর মোবাস্বেরা কাদেরী এবং মো. মাহবুর রহমান। পুস্তক হস্তান্তর অনুষ্ঠান শেষে রাষ্ট্রদূত কাতার ন্যাশনাল লাইব্রেরি পরিচালকের সঙ্গে লাইব্রেরি ও দূতাবাসের মধ্যে সহযোগিতার নানা ক্ষেত্র নিয়ে আলোচনা করেন। আলোচনায় কাতার ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক পর্যায়ে বিভিন্ন সহযোগিতার বিষয়ও উঠে আসে।

এর মধ্যে উল্লেখযোগ্য হলো- কাতার লাইব্রেরিতে বাংলাদেশের চলচ্চিত্র ও প্রামান্যচিত্র প্রদর্শন, সাংস্কৃতিক আদান-প্রদানের জন্য অনলাইন প্রোগ্রাম চালু, পেশাজীবীদের গবেষণা কার্যক্রমের জন্য গবেষণা সংক্রান্ত সহযোগিতা প্রদান, বাংলাদেশ স্কুলের ছাত্র-ছাত্রীদের জন্য লাইব্রেরি পরিদর্শন। আলোচনা শেষে সম্ভাব্য ক্ষেত্রে একটি সমঝোতা স্মারক প্রস্তুতের বিষয় নিয়েও কথা হয়।

ভবিষ্যতে কাতার ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে কাতার ন্যাশনাল লাইব্রেরি একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হতে পারে বলে রাষ্ট্রদূত জসীম উদ্দিন মন্তব্য করেন। লাইব্রেরি কর্তৃপক্ষ বই প্রদানের জন্য বাংলাদেশ দূতাবাসকে ধন্যবাদ জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com