1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

বীর মুক্তিযোদ্ধা ভাতা প্রক্রিয়ায় যুক্ত হলো সোনালী ব্যাংক

  • আপডেট টাইম : রবিবার, ২২ আগস্ট, ২০২১

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, বীর মুক্তিযোদ্ধা সম্মানি ভাতা উপজেলা সমাজসেবা অফিসের পরিবর্তে এখন থেকে প্রক্রিয়া করবে সোনালী ব্যাংক। এ লক্ষ্যে ভাতা বিতরণ নীতিমালাতে প্রয়োজনীয় সংশোধন করা হয়েছে। গতকাল শনিবার বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বিতরণ সহজীকরণের নিমিত্তে রাষ্ট্রায়ত্ব সোনালী ব্যাংকের কর্মকর্তাদের এক অনলাইন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া, সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. আতাউর রহমান প্রধান, সোনালী ব্যাংকের সকল শাখার ব্যবস্থাপকসহ প্রায় ২ হাজার কর্মকর্তা ভার্র্চুয়ালভাবে যুক্ত ছিলেন।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকল সেক্টরের মত বীর মুক্তিযোদ্ধারাও ডিজিটাল সেবার আওতায় এসেছেন। ইতোমধ্যে (গভর্মেন্ট টু পারসন) পদ্ধতিতে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণ করা হচ্ছে। ফলে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা প্রাপ্তি ও সহজ হয়েছে। সম্মানি ভাতাভোগীদের প্রায় সকল ব্যাংক হিসাব সোনালী ব্যাংকের বিভিন্ন শাখায় পরিচালনা করা হয় বিধায় একাউন্টে সরাসরি টাকা যাবে। ফলে মুক্তিযোদ্ধা ভাতা বিতরণ প্রক্রিয়ায় উপজেলা সমাজসেবা অফিসে আর যাবার প্রয়োজন পড়বে না।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের আন্তরিকতার সাথে সেবা দেওয়ার জন্য সোনালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারিদের অনুরোধ জানান। অনলাইন প্রশিক্ষণ পরিচালনা করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব মো, মতিয়ার রহমান এবং সিস্টেম এনালিস্ট মোহাম্মদ আব্দুল্লাহ যুনাইদ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com