1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

সচিব সভা আজ, ভার্চুয়ালি অংশ নেবেন প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম : বুধবার, ১৮ আগস্ট, ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দীর্ঘ চার বছর দেড় মাস পর আজ সচিব সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা বিভাগের সম্মেলনকক্ষে সকাল ১০টায় এ সভা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচিব সভায় ভার্চুয়ালি যোগ দেবেন। এ সভায় যোগ দিতে এরই মধ্যে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবকে চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সরকারপ্রধানের উপস্থিতিতে সর্বশেষ ২০১৭ সালের ২ জুলাই সচিব সভা অনুষ্ঠিত হয়। এরপর গত ৪ জুলাই সরকারপ্রধানের উপস্থিতিতে সচিব সভা করার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতির বহুমুখী ব্যস্ততার কারণে ওইদিনের সভা স্থগিত করা হয়। রেওয়াজ অনুযায়ী সচিবদের নিয়ে প্রতি বছর এক বা একাধিক সভা করেন সরকারপ্রধান। তবে কোনো কোনো বছর সরকারপ্রধান না থাকলেও মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে ওই সভা অনুষ্ঠিত হয়।

এবারের সচিব সভায় খাদ্য নিরাপত্তা, করোনাকালে অর্থনীতি সুসংহত রাখা, সরকারি খাতের আর্থিক বিধিবিধান কঠোরভাবে অনুসরণ, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা রাখা, ভূমিকম্প, অগ্নিকান্ড, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতিসহ নানা বিষয় আলোচনা হবে বলে জানা গেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com