1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

বাংলাদেশ প্রথম নারী রেফারি সালমা

  • আপডেট টাইম : বুধবার, ১৮ আগস্ট, ২০২১

দেশীয় ফুটবলের সর্বোচ্চ আসর বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে প্রথম নারী রেফারি হিসেবে ম্যাচ পরিচালনার ইতিহাস গড়লেন সালমা আক্তার।

সোমবার কমলাপুরে শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে আরামবাগ ক্রীড়া সংঘ ও উত্তর বারিধারার মধ্যকার ম্যাচে সহকারী রেফারির দায়িত্বে ছিলেন সালমা।মাঠের খেলার বাইরে সবার বাড়তি নজর ছিল সালমার দিকে। দেশের ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে সালমাই যে প্রথম নারী রেফারি তা নিশ্চিত করেছেন ম্যাচটিতে ম্যাচ কমিশনারের দায়িত্বে থাকা ইব্রাহিম নেসার।

ইতিহাস গড়লেন সালমা আক্তার

সাবেক এই ফিফা রেফারি বলেন, ‘ছেলেদের প্রিমিয়ার লিগের ম্যাচে আজই প্রথম কোনো নারী রেফারিকে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে কখনো এমনটা হয়নি।’

২৩ বছর বয়সী সালমা এখন ফিফার সহকারী রেফারি হিসেবে আছেন। তার নাম এলিট রেফারি প্যানেলের জন্যও পাঠানো হয়েছে। ফিফা তাই সালমার ম্যাচ পরিচালনার ভিডিও চেয়েছিল। তবে বর্তমানে মেয়েদের কোনো খেলা না থাকায় ছেলেদের খেলাতেই তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com