1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

পদ্মা সেতুতে ধাক্কা এড়াতে ফেরি চলাচলের রুট নির্ধারণ

  • আপডেট টাইম : সোমবার, ১৬ আগস্ট, ২০২১

পরপর চার দফায় পদ্মা সেতুর পিলারে ফেরির ধাক্কা লাগার পর ফেরি চলাচলে রুট নির্ধারণ করে দেওয়া হয়েছে। এখন থেকে পদ্মা সেতুর ১১ থেকে ১৪ নম্বর পিলারের মধ্য দিয়ে ফেরি চলাচল করবে।

এ ছাড়া বাংলাবাজার ঘাট থেকে বের হয়ে মাগুরখণ্ড এলাকায় মূল পদ্মা নদীতে আসার পর ফেরি ওপরের দিকে তিন কিলোমিটার নেওয়ার বাধ্যবাধকতাও দেওয়া হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান সৈয়দ মো. তাজুল ইসলাম প্রথম আলোকে জানান, রোববার বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, পদ্মা সেতু কর্তৃপক্ষ, সেনাবাহিনী ও সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসের (সিইজিআইএস) প্রতিনিধিদের উপস্থিতিতে পদ্মা সেতুর পিলারকে চিহ্নিত করে দেওয়া হয়েছে।

বিআইডব্লিউটিসির পরিচালক (বাণিজ্য) এস এম আশিকুজ্জামান বলেন, ১১, ১২, ১৩, ১৪ নম্বর পিলারকে চিহ্নিত করা হয়েছে। তবে ফেরির চালকেরা মূলত ১২ ও ১৩ নম্বর পিলারের মধ্যবর্তী এলাকা দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এ ছাড়া বাংলাবাজার ঘাট থেকে বের হয়ে মূল পদ্মায় আসার আগেই মাগুরখণ্ড চ্যানেল থেকে ওপরের দিকে (স্রোতের অনুকূলে) তিন কিলোমিটার যাওয়া নিশ্চিত করতে চ্যানেলের শেষ মাথায় একটি বয়া (আধুনিক বাতি যুক্ত) বসানো হয়েছে।

ওপরের দিকে তিন কিলোমিটার গিয়ে এল আকৃতির রুটে ফিরে পদ্মা সেতুর নিচে দিয়ে শিমুলিয়া ঘাটের দিকে যাবে ফেরি। এ ছাড়া পদ্মা সেতুর মাওয়া ঘাটের দিকে সেনাবাহিনীর একটি টহল স্পিডবোট মোতায়েন করা হয়েছে। ফেরির গতিপথ বুঝে চালককে আগেই সতর্ক করবে তারা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com