
করোনা রোগীদের জরুরি চিকিৎসা সেবার সুবিধার্থে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ব্যক্তিগত উদ্যোগে এ পর্যন্ত চার হাজার ২৩৯টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।
শনিবার (৭ আগস্ট) সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, রোববার মমেক হাসপাতালে সরবরাহের জন্যও আজ অক্সিজেন সিলিন্ডার রিফিলের কাজ চলমান রয়েছে।
প্রতিমন্ত্রীর এ মানবিক সহায়তা কার্যক্রম মহামারি শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলেও জানান তথ্য অফিসার ফয়সল হাসান।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply