1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে দুর্নীতি হলে আইনি ব্যবস্থা: দুদক

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

আশ্রয়ণ প্রকল্পে ভূমিহীনদের জন্য ঘর নির্মাণে অনিয়ম বা দুর্নীতি হয়েছে কিনা তদন্ত করে দেখছে মন্ত্রণালয়। কোনো আর্থিক অনিয়ম পাওয়া গেলেই আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান মঈনুদ্দীন আব্দুল্লাহ। আর দুর্নীতির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে টিআইবির।

নদীভাঙ্গনে দেশের হাজার হাজার পরিবার প্রতি বছর বাস্তুহারা হচ্ছে। প্রায় তিন লাখ ভূমিহীন এবং জমি আছে কিন্ত ঘর নেই এমন ৬ লাখ পরিবারের তালিকা করেছে সরকার।

মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর নির্দেশে আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে তাদের দেয়া হয়েছে ঘর ???। তবে হস্তান্তরের আগে-পরে অনেক ঘর ভেঙে পড়েছে বা ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এসব ঘর নির্মাণ নিয়ে উঠেছে অনিয়মের অভিযোগ। ঘটনার তদন্তে কমিটি গঠনের পাশাপাশি এ পর্যন্ত ওএসডি করা হয়েছে পাঁচ কর্মকর্তাকে। তবে তদন্তের বিষয়ে এখনই কিছু বলতে রাজি নয় কমিটি।

এদিকে দুদক বলছে, মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে তারা। কোনো অনিয়ম-দুর্নীতির তথ্য প্রমাণ পাওয়া গেলেই নেয়া হবে আইনী ব্যবস্থা।

প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগের এই প্রকল্পে কোনোভাবেই দুর্নীতি গ্রহনযোগ্য নয়। এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি না হলে দুর্নীতির ধারণা সূচকে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে জানিয়েছেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

আশ্রয়ন প্রকল্পের অনিয়ম অনুসন্ধানে বিভিন্ন জেলা-উপজেলা ভাগ করে পরিদর্শন করেছে মন্ত্রণালয়ের ৫টি টিম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com