1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

আরও ১৪ লাখ টিকা এ মাসেই বাংলাদেশে পৌঁছাতে চায় জাপান

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

প্রতিশ্রুতির আরও প্রায় ১৪ লাখ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা চলতি মাসের (আগস্ট) মধ্যেই বাংলাদেশে পৌঁছাতে চায় জাপান।মঙ্গলবার বিকালে ক্যাথে প্যাসিফিক এয়ারওয়েজের ফ্লাইটে তৃতীয় চালান ঢাকায় পৌঁছানোর পর জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি একথা জানিয়েছেন।

কোভ্যাক্স কর্মসূচি আওতায় জাপান থেকে আরও ৬ লাখ ১৬ হাজার ৭৮০ ডোজ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা এসে পৌঁছেছে।সবমিলিয়ে জাপান থেকে তিন দফায় ১৬ লাখ ৪৩ হাজারের বেশি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা পেল বাংলাদেশ।

টিকার চালান গ্রহণ করে জাপানের রাষ্ট্রদূত বলেন, প্রতিশ্রুত ৩০ লাখ টিকার বাকি চালান চলতি অগাস্ট মাসের মধ্যেই বাংলাদেশে পৌঁছাতে চায় তার দেশ।আমরা বাংলাদেশকে মোট ৩০ লাখ ডোজ টিকা দেব। আমরা মন দিয়ে চেষ্টা করছি, যাতে বাকিগুলো এ মাসের মধ্যে পৌঁছাতে পারি।

রাষ্ট্রদূত বলেন, যারা এই অ্যাস্ট্রাজেনেকার টিকার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন, সেই ১৫ লাখ বন্ধুর হাসিমুখ কল্পনা করে আমরা খুব আনন্দিত।এই করোনার দুর্যোগে আমরা আপনাদের সঙ্গে একতাবদ্ধ হয়ে লড়ছি। আমরা সবসময় বন্ধু হিসেবে বাংলাদেশের পাশে আছি।

উল্লেখ্য, ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে চলতি বছরের ৭ ফেব্রুয়ারি থেকে দেশে গণটিকাদান শুরু করা হয়।৩ কোটি ডোজ কিনতে ভারতের সঙ্গে চুক্তি করেছিল সরকার। কিন্তু ক্রয়ের ৭০ লাখ ডোজ এবং এর বাইরে উপহার হিসেবে ৩২ লাখ ডোজ টিকা আসার পর ভারতে করোনা পরিস্থিতি খারাপের দিকে যাওয়ায় রপ্তানি বন্ধ করে দেয় দেশটি।এতে বাংলাদেশে টিকার সঙ্কট দেখা দেয়।দ্বিতীয় ডোজ টিকা দেওয়া যাচ্ছিল না বহু মানুষকে।গেল রোববার পর্যন্ত এই টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার অপেক্ষায় ছিলেন ১৫ লাখ ২১ হাজার ৯৪৭ জন। সোমবার থেকে তাদের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com