
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয়ণ প্রকল্প-২ এর অধীনে পর্যায়ক্রমে দেশে দুই ধরনের মানুষকে ঘর উপহার দিয়েছেন। প্রথমত, যারা ভূমিহীন ও গৃহহীন। দ্বিতীয়ত, যাদের ১ থেকে ১০ শতাংশ পর্যন্ত জমি আছে, কিন্তু ঘর নেই কিংবা থাকলেও একেবারে জরাজীর্ণ।
সম্প্রতি আশ্রয়ণ প্রকল্প-২ এর অধীনে আরো সাড়ে ৫৩ হাজার পরিবারকে সরকারি জমিসহ ঘর উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী। এই সাড়ে ৫৩ হাজার ঘরের মধ্যে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের প্রচেষ্টায় নাটোরের সিংড়া উপজেলায় ৮০০ পরিবার ঘর পেয়েছে।প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে তারা অনেক খুশি।
সরেজমিনে বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা গেছে, ঘর গুলোর অধিকাংশ কাজ শেষ পর্যায়ে রয়েছে।পানি সরবরাহ ব্যবস্থা ও বিদ্যুৎ সংযোগ হলে পুরোপুরি ভাবে ভূমিহীন পরিবার ঘরে উঠতে পারবে। ইতোমধ্যে কোনো কোনো পরিবার ঘরে উঠতে শুরু করেছেন।
কয়েকজন ভূমিহীন এ প্রতিবেদককে বলেন, প্রধানমন্ত্রী আমাদের জন্য ঘরের ব্যবস্থা করে দিয়েছেন। প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে আমরা অনেক খুশি।
সুকাশ নওদাপাড়ার এক মহিলা বলেন, আমার মা ভিক্ষা করে জীবিকা নির্বাহ করেন।তার থাকার কোনো ঘর ছিলো না। কিন্তু প্রধানমন্ত্রী মায়ের জন্য ঘরের ব্যবস্থা করেছেন।
ডাহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এম আবুল কালাম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রায় প্রতিটি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে সরকারি খরচে মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন।
প্রধানমন্ত্রীর এ উদ্যোগ বিশ্বে বিরল উল্লেখ করে তিনি বলেন, সিংড়ার উন্নয়নের রুপকার আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নির্দেশনায় উপজেলা প্রশাসনের সহযোগিতায় আমরা সততা ও নিষ্ঠার সাথে প্রকৃত ভূমিহীন পরিবার বাছাই করে তাদের জন্য ঘর বরাদ্দের ব্যবস্থা করেছি।প্রকৃত ভূমিহীন বাছাইয়ের সুবিধার্তে স্থানীয় নেতাকর্মী ও জনপ্রতিনিদের সহযোগীতা ও পরামর্শ নিয়েছি।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রকিবুল হাসান বলেন, আমরা স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে নিয়ে জায়গা বরাদ্দ থেকে শুরু করে সরকারের নির্দেশনা মোতাবেক সব কাজ করেছি। ইতিমধ্যে ভূমিহীনদের মাঝে দলিল হস্তান্তরও করা হয়েছে। তবে লকডাউনের কারণে কিছু দলিল হস্তান্তর করা সম্ভব হয়নি।শিগগিরই তা সম্পন্ন করা হবে।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply