1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

১৫ দিনে ১০ হাজার ৭০০ কোটি টাকা রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা

  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

ঈদ সামনে রেখে প্রতি বছরই দেশে বিপুল পরিমাণ রেমিট্যান্স পাঠান প্রবাসী বাংলাদেশিরা। এবারও ব্যত্যয় ঘটেনি তার। ঈদুল আজহার আগে চলতি (জুলাই) মাসের প্রথম ১৫ দিনে ১২৬ কোটি ৪২ লাখ মার্কিন ডলার বা ১০ হাজার ৭০০ কোটি টাকার বেশি রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন প্রবাসীরা।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সংশ্লিষ্টরা বলছেন, বৈধপথে রেমিট্যান্সে দুই শতাংশ নগদ প্রণোদনার সঙ্গে কয়েকটি ব্যাংক আরো এক শতাংশ প্রণোদনা দেওয়ায় গত দুই বছর ধরে ধারাবাহিকভাবে বেড়েই চলেছে রেমিট্যান্স।

কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে জুলাই মাসের প্রথম ১৫ দিনে প্রবাসীরা ১২৬ কোটি ৪২ লাখ ডলার দেশে পাঠিয়েছেন। বাংলাদেশি টাকায় এ অর্থের পরিমাণ ১০ হাজার ৭০০ কোটি টাকা। রেমিট্যান্সের এ ধারা অব্যাহত থাকলে চলতি মাসে রেমিট্যান্সের পরিমাণ ২৫০ কোটি ডলার অতিক্রম করবে। তার আগের মাস গত জুনে ১৯৪ কোটি মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠান।

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে। এ ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৮ কোটি ৭৮ লাখ ডলার। ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে এসেছে ১৬ কোটি ৯২ লাখ ডলার। অগ্রণী ব্যাংকের মাধ্যমে ১৩ কোটি ৭৬ লাখ ডলার ও সোনালী ব্যাংকের মাধ্যমে এসেছে সাত কোটি ৬৪ লাখ ডলার।

সদ্য শেষ হওয়া ২০২০-২১ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে দুই হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার বা দুই লাখ ১০ হাজার ৬১০ কোটি টাকা। এর আগে ২০১৯-২০ অর্থবছরে এক হাজার ৮২০ কোটি ডলার বা ১৮ দশমিক ২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা। ২০১৮-১৯ অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছিল এক হাজার ৬৪২ কোটি ডলার।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com