1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

স্বাস্থ্য-তথ্যপ্রযুক্তি, খাদ্য নিরাপত্তায় সহযোগিতা চাই কুয়েত

  • আপডেট টাইম : সোমবার, ১৯ জুলাই, ২০২১

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ ড. আহমেদ নাসের আল-মোহাম্মেদ আল-সাবাহর সঙ্গে বৈঠক করেছেন।

শুক্রবার উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বৈঠকে দুই দেশের মধ্যে বিদ্যমান সহযোগিতা নিয়ে ড. মোমেন এবং ড. আহমেদ নাসের আল-মোহাম্মেদ আল-সাবাহ সন্তুষ্টি প্রকাশ করেন।

এসময় কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ ড. আহমেদ নাসের আল-মোহাম্মেদ আল-সাবাহ স্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি এবং সাইবার সিকিউরিটি খাতে বাংলাদেশের সহায়তা চান। তিনি দুই দেশের সম্পর্ক পর্যালোচনার প্রস্তাব দেন এবং পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের কথা বলেন।

অপরদিকে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন আরও বেশি বাংলাদেশি দক্ষ শ্রমিককে কুয়েতে নিয়োগ দেওয়া এবং বাংলাদেশি ব্যবসায়ীরা যেন সে দেশে ব্যবসার ক্ষেত্রে অনুকূল পরিবেশ পায় সে বিষয় নিশ্চিত করার অনুরোধ জানান।

রোহিঙ্গাদের নিয়ে জাতিসংঘের মানবাধিকার পরিষদে প্রস্তাবে সমর্থন দেওয়ায় কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান ড. মোমেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com