1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

বেতন পেয়েছেন ৯৭ শতাংশ পোশাক শ্রমিক

  • আপডেট টাইম : সোমবার, ১৯ জুলাই, ২০২১

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পোশাক কারখানার শ্রমিকদের ছুটি শুরু করেছে। তবে অনেক কারখানায় এখনো কাজ চলছে। ছুটি ঘোষণা করা কারখানাগুলোতে শতভাগ বেতন-বোনাস পরিশোধ করা হয়েছে বলে দাবি করেছে পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, এখনো কাজ চলমান থাকা কিছু কারখানার শ্রমিকদের বেতন ও বোনাস হয়নি। ফলে প্রায় ৯৭ শতাংশ শ্রমিকদের বেতন পরিশোধ করেছে মালিকপক্ষ। আর বোনাস দিয়েছে ৭৭ শতাংশ কারখানা মালিকরা।

তবে শতভাগ কারখানায় শ্রমিকরা যাতে বেতন-বোনাস পান, তা নিয়ে কাজ করছে পোশাক কারখানা মালিকদের এ সংগঠন দু’টি।

ঈদের ছুটির আগেই তৈরি পোশাক কারখানার শ্রমিকদের বেতন-বোনাসসহ অন্যান্য ভাতা পরিশোধের জোর দাবি জানিয়েছিল শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

গত ১৩ জুলাই শ্রম ভবনে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছিলেন, ১৯ জুলাইযের মধ্য কারখানা শ্রমিকদের বেতন দিতে হবে। যেসব মালিক বেতন-বোনাস পরিশোধে ব্যর্থ হবেন, তাদের বিষয়ে আইনের আশ্রয় নেয়া হবে।

বিজিএমইএ-এর একজন দায়িত্বশীল নেতা ও শিল্প উদ্যোক্তা জানান, বিজিএমইএ সদস্যদের ৯৭ শতাংশ কারখানা বেতন পরিশোধ করেছে। কর্মরত ৭৭ শতাংশের বেশি শ্রমিক বোনাস পেয়েছেন। আর বিকেএমইএ বলছে, প্রায় শতভাগ মালিক বেতন পরিশোধ করেছে। যেসব কারখানা ছুটি হচ্ছে, তাদের বোনাস দিয়েই বন্ধ করা হচ্ছে।

জানতে চাইলে বিকেএমইএ-এর সহ-সভাপতি ফজলে শামীম এহসান বলেন, ‘আমাদের প্রায় শতভাগ কারখানায় শ্রমিকদের বেতন হয়েছে, বোনাসও হচ্ছে। ছুটির দিনই স্ব স্ব মালিক বোনাস পরিশোধ করে ছুটি দিচ্ছেন। আর যেসব কারখানায় বেতন হয়নি, তারাও ঈদের আগে বেতন দেবে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com