1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

বাজারে আসছে নতুন অর্থসচিব স্বাক্ষরিত ২ ও ৫ টাকার নোট

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

অর্থ মন্ত্রণালয় থেকে ইস্যুকৃত সরকারি মুদ্রা হিসেবে বিবেচিত এক, দুই ও ৫ টাকার নোট। ইস্যু করা এসব নোটে সই করেন অর্থ সচিব। অন্যান্য নোটে স্বাক্ষর করেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অর্থাৎ বাকি নোট ইস্যু করে বাংলাদেশ ব্যাংক।

আগামীকাল বৃহস্পতিবার (১৫ জুলাই) বাজারে আসছে সিনিয়র অর্থ সচিব আব্দুর রউফ তালুকদার স্বাক্ষরিত দুই টাকা ও পাঁচ টাকার নতুন মুদ্রিত নোট বাজারে আসছে। এদিন বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এসব নোট ইস্যু করার পর পর্যায়ক্রমে তা বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও ছাড়া হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও ভারপ্রাপ্ত মুখপাত্র একেএম মহিউদ্দিন আজাদ জানান, আমাদের সিনিয়র অর্থসচিব আব্দুর রউফ তালুকদার স্বাক্ষর করা নতুন মুদ্রিত নোট বৃহস্পতিবার থেকে বাজারে ইস্যু করা হবে। নোটগুলো আগের ডিজাইনেই আছে; তবে নতুন অর্থসচিব আসায় শুধু স্বাক্ষর রয়েছে এ নোটে।

বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংবলিত ২ ও ৫ টাকা মূল্যমানের নতুন নোটের পাশাপাশি প্রচলিত দুই ও পাঁচ টাকা মূল্যমানের কাগুজে নোট ও ধাতব মুদ্রা চালু থাকবে। এসব নোটের রঙ, পরিমাপ, জলছাপ, ডিজাইন ও অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য প্রচলিত নোটের মতোই থাকবে বলে জানান তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com