1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

টিকা পেতে ঢাকা কলেজ শিক্ষার্থীদের নিবন্ধনের নির্দেশ

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

করোনাভাইরাসের টিকা পেতে ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীদের আগামী ১৭ জুলাইয়ের মধ্যে রেজিস্ট্রেশনের নির্দেশ দিয়েছে কলেজ প্রশাসন।

সোমবার (১২ জুলাই) ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে আবাসিক শিক্ষার্থীদের এ নির্দেশনা দেয়া হয়।

এতে বলা হয়, কোভিড-১৯ টিকা দেয়ার লক্ষ্যে দ্বাদশ শ্রেণি (শিক্ষাবর্ষ-২০১৯-২০), অনার্স প্রথম বর্ষ (শিক্ষাবর্ষ-২০১৯-২০), অনার্স দ্বিতীয় বর্ষ (শিক্ষাবর্ষ-২০১৮-১৯), অনার্স তৃতীয় বর্ষ (শিক্ষাবর্ষ-২০১৭-১৮), অনার্স চতুর্থ বর্ষ (শিক্ষাবর্ষ-২০১৬-১৭), অনার্স চতুর্থ বর্ষ (পুরাতন) (শিক্ষাবর্ষ-২০১৫-১৬) এবং মাস্টার্স শেষ পর্বের (শিক্ষাবর্ষ-২০১৭-১৮ এবং ২০১৮-১৯) শিক্ষার্থীদের আগামী ১৪ থেকে ১৭ জুলাইয়ের মধ্যে কলেজের এই ওয়েবসাইটে ঢুকে শিক্ষার্থীদের ১৩ ডিজিটের ক্লাস রোল ব্যবহার করে রেজিস্ট্রেশন করতে হবে। এক্ষেত্রে ইউজার নেম- dcstudent এবং পাসওয়ার্ড dcstudent ব্যবহার করতে হবে।

বলা হয়, শিক্ষার্থীদের জন্মনিবন্ধন নম্বর (১৭ ডিজিট), অনার্স ও মাস্টার্স ছাত্রদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রেশন নম্বর, ছাত্রাবাসের নাম, ছাত্রাবাসের কক্ষ নম্বর, ছাত্রদের মোবাইল নম্বর এবং যাদের জাতীয় পরিচয়পত্র নম্বর আছে, তাদের জন্য জাতীয় পরিচয়পত্র নম্বর রেজিস্ট্রেশন ফরমে আপডেট বাধ্যতামূলক করা হয়েছে।

টিকা সনদ ছাড়া কোনো শিক্ষার্থী ছাত্রাবাসে অবস্থান করতে পারবেন না এবং আবাসিক শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com