1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

সুদিন ফিরছে খুলনার চিংড়ি শিল্পে

  • আপডেট টাইম : রবিবার, ১১ জুলাই, ২০২১

এপ্রিল ও মে মাসের তুলনায় জুন মাসে খুলনা থেকে প্রায় দ্বিগুণ চিংড়ি রপ্তানি হয়েছে। মোংলা বন্দর দিয়ে গত এপ্রিল মাসে ১২৫ কনটেইনার ও মে মাসে ১৫০ কনটেইনার হিমায়িত চিংড়ি রপ্তানি হয়। জুন মাসে সেই পরিমাণ দাঁড়িয়েছে ২৩০ কনটেইনারে।

করোনাভাইরাস মহামারির কারণে গত বছর থেকেই খুলনার হিমায়িত চিংড়ি শিল্পে ধস নামে। একের পর এক দেশ এলসি বন্ধ করে দেয়ায় সংকটে পড়ে এ শিল্পে জড়িতরা।

চলতি বছরের মাঝামাঝিতে এসে আবারও সুদিন ফিরতে শুরু করেছে চিংড়ি শিল্পে। জুন মাসে খুলনা থেকে প্রায় আড়াই শ কোটি টাকার চিংড়ি রপ্তানি হয়েছে।

এ ছাড়া সৌদি ও দুবাইতে সৃষ্টি হয়েছে নতুন বাজার। এতে স্থানীয় পর্যায়ে ২৪টি হিমায়িত চিংড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানে আবারও বেড়েছে কর্মব্যস্ততা।

খুলনা ফ্রজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন থেকে জানা যায়, করোনার কারণে গত বছরের মার্চের শুরুতেই খুলনার স্থানীয় হিমায়িত খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো সংকটে পড়েন। করোনা শুরুর পর জার্মানি, জাপান, বেলজিয়াম ও পর্তুগাল এলসি বাতিল করতে শুরু করে।

সিঙ্গাপুর সমুদ্র বন্দরে ওই সময় চিংড়িবোঝাই কনটেইনারের জট পড়ে। এলসি বাতিলের কারণে মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাগদা চিংড়ি প্রকারভেদে কেজিপ্রতি ৮০০ টাকার জায়গায় ৫০০ টাকায় বিক্রি হয়।

এরপরও হিমায়িত চিংড়ির এসব প্রতিষ্ঠানের কর্ণধাররা ডিপো মালিকদের টাকা বকেয়া রাখেন। এ কারণে অনেক ডিপো মালিক প্রান্তিক চিংড়ি চাষিদের টাকা দিতে পারেননি।

সদ্য সমাপ্ত অর্থবছরে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো কয়েক দফা এলসি বাতিল করলেও ফের তারা চিংড়ি আমদানি শুরু করেছে।

এপ্রিল ও মে মাসের তুলনায় জুন মাসে খুলনা থেকে প্রায় দ্বিগুণ চিংড়ি রপ্তানি হয়েছে। মোংলা বন্দর দিয়ে গত এপ্রিল মাসে ১২৫ কনটেইনার ও মে মাসে ১৫০ কনটেইনার হিমায়িত চিংড়ি রপ্তানি হয়। জুন মাসে সেই পরিমাণ দাঁড়িয়েছে ২৩০ কনটেইনারে।

খুলনা ফ্রজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি হুমায়ুন কবীর জানান, চিংড়ি রপ্তানি বাজারের মন্দাভাব কেটে যাচ্ছে। জাপান, ইংল্যান্ড, স্পেন, বেলজিয়াম, রাশিয়া, পর্তুগাল, সুইজারল্যান্ডে চিংড়ি রপ্তানি শুরু হয়েছে। স্থানীয় রপ্তানিকারকরাও ক্ষতি পুষিয়ে নিতে শুরু করেছে।

তিনি আরও জানান, জুন মাসে আড়াই শ কোটি টাকার চিংড়ি রপ্তানি হয়েছে। এর মধ্যে সৌদি ও দুবাইতে চিংড়ির নতুন বাজার তৈরি হয়েছে। এর মধ্যে বাগদা ও হরিণা চিংড়ি বেশি রপ্তানি হচ্ছে।

সেন্টমার্টিন সি ফুডসের ম্যানেজার প্রবীর চক্রবর্তী জানান, চিংড়ির সুদিন আবার ফিরে এসেছে। হিমায়িত চিংড়ি প্রতিষ্ঠানে আবারও শ্রমিকরা কাজে ফিরেছেন। তাদের বকেয়াও পরিশোধ করা হচ্ছে। সেই সঙ্গে ডিপোগুলোও চাঙ্গা হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com