1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

ডিজিটাল বাংলাদেশ এখন দৃশ্যমান ॥ মোস্তাফা জব্বার

  • আপডেট টাইম : রবিবার, ১১ জুলাই, ২০২১

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, ডিজিটাল বাংলাদেশ এখন দৃশ্যমান। এরই ধারাবাহিকতায় রূপান্তরিত হবে ডিজিটাল ডিভাইস। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই), ইন্টারনেট অব থিংস (আইওটি), রোবটিক্স, লেনদেন ব্যবস্থাপনায় ডিজিটাল মাধ্যম বা ব্লকচেন ডিভাইস প্রয়োগ যুগের দ্বারপ্রান্তে বাংলাদেশ। তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশের ব্যাকবোন বা নেটওয়ার্ক হিসেবে ডিজিটাল সংযোগ জনগণের দোরগোড়ায় পৌঁছানোর ব্যবস্থা আমরা করেছি। অনেক উন্নত দেশও আমাদের সমপর্যায়ে আসতে পারবে না। এর ফলে প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা আমরা অর্জন করতে পারব। শনিবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজধানীর এলিফ্যান্ট রোড কম্পিউটার সমিতি (ইসিএস) আয়োজিত ‘হার্ডওয়্যার ও সফটওয়্যার ব্যবসার সঙ্কট ও করণীয়’ শীর্ষক ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সমিতির সভাপতি মোস্তাফিজুর রহমান তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে দোকান মালিক সমিতির সভাপতি তৌফিক এহসান, বিসিএস সভাপতি শাহিদ-উল-মুনীর, ইসিএস নেতা মুজাহিদ আল বেরুনী, গ্লোবাল টেকনোলজির পরিচালক জসিম উদ্দিন, কম্পিউটার সোর্স লিমিটেডের স্বত্বাধিকারী আসাব উল্লাহ খান জুয়েল এবং মতিঝিল কম্পিউটার সোসাইটির নেতা খন্দকার হক লুটনসহ ঢাকার মিরপুর, চট্টগ্রাম, খুলনা ও যশোর শাখার বিসিএস শাখার প্রতিনিধিরা বক্তব্য দেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com