1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

সিংড়ায় ১৪ মাসে করোনা শনাক্ত ৪৮৭, মৃত্যু ৫ জনের

  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

নাটোরের সিংড়া উপজেলায় গত ১৪ মাসে মোট করোনা রোগীর নমুনা পরীক্ষা করা হয়েছে ১ হাজার ৭শত ৭১ জনের। এতে শনাক্ত হয়েছে ৪শত ৮৭ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের। গত ২৮ এপ্রিল ২০২০ইং তারিখে প্রথম সিংড়া উপজেলায় ৫ জনের করোনা শনাক্ত করা হয় এবং এর মধ্যে মৃত্যু হয় ১ জনের।

গত বছরের ২৮ এপ্রিল থেকে চলতি মাসের ৬ জুলাই ২০২১ পর্যন্ত ১৪ মাসের নমুনা পরীক্ষা, শনাক্ত ও মৃত্যুুর তথ্য দিয়েছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জানায় গত জুন মাস থেকে এই উপজেলায় করোনা আক্রান্তের হার বেড়ে গেছে। বর্তমান শনাক্তের হার প্রায় ৫০% থেকে ৭০%।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিনে গিয়ে দেখা যায়, মহিলা ও পুরুষ ওর্য়াডে সাধারণ রোগীর ভর্তির সংখ্যা খুবই কম। ৫০ শয্যা বিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্সের মহিলা ওর্য়াডে ৪ থেকে ৫জন এবং পুরুষ ওর্য়াডে ৩ থেকে ৪ জন রোগী ভর্তি আছেন। রোগীরা জানায় গ্রামের অনেক মানুষ করোনার আতংকেই ছোট খাট রোগের চিকিৎসা নিতে স্বাস্থ্য কমপ্লেক্সে আসছেনা এই জন্য ভর্তির সংখ্যাও কমে গেছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ আমিনুল ইসলাম বলেন, আমাদের এখানে অক্সিজেনের সুব্যবস্থা আছে। বর্তমানে ৮ জন করোনা রোগী ভর্তি আছেন। তাদের খাবার ও প্রয়োনীয় ঔষধ সহ র্সাবক্ষণিক চিকিৎসা সেবা অব্যাহত আছে। নমুনা পরীক্ষার জন্য আর রাজশাহী নাটোর যেতে হচ্ছেনা।

এখানেই নমুনা পরীক্ষার ১ থেকে ২ দিনের মধ্যেই রেজাল্ট দিতে পারছি। তবে করোনা রোগীর বাড়ির লোকজন স্বাস্থ্যবিধি না মানায় ওই বাড়ির লোকজনের মধ্যেও ছড়িয়ে পড়ছে। আমরা সবাইকে এই বিষয়ে সচেতন করার চেষ্টা করছি।
(ajkernatore.com)

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com