
নাটোরের সিংড়া পৌর এলাকার দুই শতাধিক কর্মহীন নারী ও পুরুষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক সহায়তা বিতরণ করেছেন সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস। পাশাপাশি করোনা আক্রান্ত ও মধ্যবিত্ত কয়েকটি পরিবারের নিকট খাদ্য সহায়তা পৌছে দিয়েছেন তিনি।
মঙ্গলবার(৬ জুলাই) সিংড়া পৌর কমিউনিটি সেন্টার চত্বরে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন সিংড়ার মেয়র।
সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজের ভিপি সজীব ইসরাম জুয়েল বলেন, পৌরসভার ৪ নং ওয়ার্ড চাঁদপুর মহল্লায় বসবাসরত একজন মহিলা করোনা পজিটিভ। এই অবস্থায় তার খাবারের সংকট দেখা দিলে মেয়র ফেরদৌস নিজে তার বাড়িতে খাবার ও ফলমূল পৌছে দেন। এছাড়া লকডাউনে কর্মহীন দুই শতাধিক চা দোকানী ও হোটেল শ্রমিকদের প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা পৌছে দিয়েছেন তিনি।
মেয়র জান্নাতুল ফেরদৌস বলেন, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের নির্দেশে পৌর এলাকার কর্মহীন প্রতিটি মানুষের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের মানবিক খাদ্য সহায়তা স্বচ্ছতার সাথে বিতরণ করা হচ্ছে। কেউ না পেলে আমাকে অবহিত করবেন। শেখ হাসিনা যতদিন প্রধানমন্ত্রী আছেন ততদিন কেউ না খেয়ে থাকবে না। তবে সকলকে ঘরে থাকার আহ্বান জানাই।
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply