1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

একদিনে ৪৫ লাখ টিকা পাচ্ছে বাংলাদেশ

  • আপডেট টাইম : শনিবার, ৩ জুলাই, ২০২১

কোভ্যাক্সের আওতায় যুক্তরাষ্ট্রের ১৩ লাখ মডার্নার এবং চীনের ২০ লাখ টিকা শুক্রবার (২ জুলাই) রাতে ঢাকায় আসছে। পরদিন শনিবার সকালে কোভ্যাক্সের আরো ১২ লাখ টিকা ঢাকায় এসে পৌঁছাবে। সব মিলিয়ে শনিবার (৩ জুলাই) সকালে সরকারের হাতে ব্যবহারযোগ্য ৪৫ লাখ টিকা থাকবে।

শুক্রবার এ বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘আমরা ঠিক পথে আছি। আশা করছি, টিকার সংকট কাটিয়ে উঠতে পারবো।’

টিকা সংগ্রহের বিষয়ে তিনি বলেন, ‘আমরা চেষ্টা করেছি এবং এখন আমরা কোভ্যাক্সের আওতায় টিকা পাচ্ছি। একইসঙ্গে চীনের কাছ থেকেও টিকা পাওয়া গেছে।’

কোভ্যাক্সের আওতায় শনিবারের মধ্যে ২৫ লাখ টিকা চলে আসবে এবং আরও দেশের কাছ থেকে টিকা চাওয়া হয়েছে বলে তিনি জানান।

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘চীনের কাছ থেকে আমরা আজকে ২০ লাখ টিকা পাচ্ছি এবং সামনে চুক্তি অনুযায়ী আরও টিকা সরবরাহ করা হবে।’

শুক্রবার রাত ১১টার দিকে যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের প্রথম চালান আসবে এবং দ্বিতীয় চালান আসবে শনিবার সকাল ৮টার দিকে। অপরদিকে চীনের ২০ লাখ টিকার চালান আজ রাত ১২টার দিকে ঢাকায় এসে পৌঁছাবে।

পররাষ্ট্রমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পররাষ্ট্র সচিব, স্বাস্থ্য সচিব ও উভয় দেশের রাষ্ট্রদূতসহ অন্যান্য কর্মকর্তারা বিমানবন্দরে রাতে উপস্থিত হয়ে ওই টিকা গ্রহণ করবেন বলে জানা গেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com