1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

সিংড়ায় ক্রেতা না থাকায় দুগ্ধ খামারীদের মাটিতে দুধ ঢেলে প্রতিবাদ

  • আপডেট টাইম : রবিবার, ২৭ জুন, ২০২১

নাটোরের সিংড়ায় দুধের ন্যায্য দাম ও ক্রেতা না পাওয়ায় দুধ মাটিতে ঢেলে প্রতিবাদ করেছে দুগ্ধ খামারীরা। শুক্রবার ও শনিবার সকালে উপজেলার কলম ইউনিয়নের বাহাদুরপুর বটতলা এলাকায় প্রায় ৩০ জন দুগ্ধ খামারী মাটিতে দুধ ঢেলে এই প্রতিবাদ জানান। খামারীরা জানায়, দুধের দাম ৫০ থেকে ৬০ টাকা লিটার হলেও চলমান লকডাউনের কারনে এখন তাদের ১৫ থেকে ২০ টাকা দরে বিক্রয় করতে হয় দুধ। এতে প্রতিদিন লোকসান গুনতে হচ্ছে এই এলাকার খামারীদের। বিশেষ করে খড় ও ভূষির দাম বেশি থাকায় এবং দুধের দাম কম হওয়ায় আগ্রহ হারিয়ে ফেলছে অনেক খামারীরা । স্থানীয়রা জানায়,উপজেলার কলম ও চামারী ও হাতিয়ান্দহ ইউনিয়নের গ্রাম গুলোর প্রায় প্রতিটি বাড়িতেই গড়ে উঠেছে পারিবারিক ক্ষুদে খামার। এসব একেক খামার থেকে প্রতিদিন দিন ৪০থেকে ৬০ লিটার দুধ বিক্রয় করতে আসেন স্থানীয় বাজারে।

কিন্তু চলমান লকডাউনের কারনে বাজারে ক্রেতা না থাকায় বিপদে পরেন খামারীরা। কলম, চামারী ও হাতিয়ান্দহ বাজারে সাধারনত মহাজনের পাশা পাশি বেসরকারি ভাবে প্রাণ ও আড়ং দুগ্ধ ক্রয় করেন। শুক্রবার ও শনিবার সহ অন্যান্য ছুটির দিন তাদের দুধ ক্রয় বন্ধ থাকে। একারনে সপ্তাহে ওই দুই দিন দুধ বিক্রয় করতে না পরায় আরও লোকসানে পড়েন খামারীরা। ১৫ থেকে ২০ টাকা দরে বিক্রয় করতে হয় দুধ। এসব খামারীদের কষ্টের সাথে দুধ নিয়ে ফিরতে হয় বাড়িতে। এজন্য তারা দুধ মাটিতে ঢেলে প্রতিবাদ জানান এবং সরকারী ব্যবস্থাপনায় দুধ ক্রয়ের দাবি করেন। উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ খুরশীদ আলম বলেন, উপজেলার ১২টি ইউনিয়নে প্রায় ৬শত টি দুগ্ধ খামার আছে। আমরা কলম,চামারী,হাতিয়ান্দহ, ইটালী,ও ডাহিয়া ইউনিয়ন সহ দুগ্ধ খামার এলাকার সরকারি ব্যবস্থাপনায় দুধ শীতলীকরন কেন্দ্র গড়ে তোলার জন্য সুপারিশ পাঠিয়েছি।

আশা করছি আগামীতে এই এলাকায় দুধ শীতলীকরন কন্দ্রে গড়ে উঠলে খামারীরা সরকারী ব্যবস্থাপনায় দুধের ন্যায্য মুল্য পাবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com