1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

নির্মাণসামগ্রী নিয়ে মোংলা বন্দরে বিদেশি জাহাজ

  • আপডেট টাইম : বুধবার, ১৬ জুন, ২০২১

দেশের সবচেয়ে বড় রেলওয়ে সেতুর নির্মাণসামগ্রী নিয়ে বাগেরহাটের মোংলা বন্দরে ভিড়েছে পানামার পতাকাবাহী জাহাজ ‘এম ভি ফ্রানবো লোহাস’। গতকাল সোমবার বিকাল ৪টায় বিদেশি এই জাহাজটি নোঙর করে। বন্দরের সাত নম্বর জেটিতে নামানো হয় এর মালামাল। সিরাজগঞ্জে যমুনা নদীতে বঙ্গবন্ধু সেতুর পাশে বঙ্গবন্ধু রেলওয়ে সেতু নির্মাণের জন্য এসব মালামাল আনা হয়েছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা বলেন, ভিয়েতনাম থেকে বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর এই মালামাল এসেছে। ২৪ ঘণ্টার মধ্যেই এই মেশিনারি পণ্য খালাস করা হবে।
বিদেশি জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ‘হক অ্যান্ড সন্সে’র খুলনার ম্যানেজার মো. শওকত আলী বলেন, সোমবার দুপুরে বিদেশি জাহাজে করে বঙ্গবন্ধু রেলওয়ে সেতুর তিন হাজার ২৮৮ মেট্রিক টন স্টিল পাইপ ও পাইল আসে। এরপরই স্থানীয় শ্রমিকদের দিয়ে সেটি খালাস করা হয়। ধারাবাহিকভাবে রেল সেতুর একই পণ্য এই বন্দর দিয়ে খালাস করা হবে বলে জানান তিনি।
প্রসঙ্গত, ২০২০ সালের নভেম্বরে সিরাজগঞ্জের যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতুর তিনশ’ মিটার উত্তরে এ রেলওয়ে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। চার দশমিক আট মিটার দৈর্ঘ্যের সবচেয়ে দীর্ঘ এই রেলওয়ে সেতুর ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ৭৮১ কোটি টাকা। বাংলাদেশ রেলওয়ের তত্ত্বাবধানে এই সেতু নির্মিত হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com