1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

সাবমেরিন ক্যাবলের মাধ্যমে চরে গেল বিদ্যুতের আলো

  • আপডেট টাইম : শুক্রবার, ১১ জুন, ২০২১

পটুয়াখালীর গলাচিপার উপকূলীয় এলাকার নদীবেষ্টিত বিচ্ছিন্ন চরকাজল ও চরবিশ্বাস ইউনিয়ন অবশেষে বিদ্যুতের আলোয় আলোকিত হলো।

বৃহস্পতিবার (১০ জুন) দুপুর ১২টায় চরবিশ্বাসের কে আলী কলেজ মাঠে আনুষ্ঠানিকভাবে পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা ৪৬৫টি পরিবারের মাঝে বিদুৎ সংযোগ সুইচ টিপে উদ্বোধন করেন।

চরবিশ্বাস ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন বাবুল মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা পরিষদ চেয়ারম্যান মু. শাহিন শাহ, পটুয়াখালী পল্লী বিদ্যুতের জোনাল ম্যানেজার আবুল বাশার আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার, আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক সন্তোষ দে, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো ও ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন।

ভোলার চরফ্যাশন থেকে নদীর তলদেশ দিয়ে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে এই দুটি ইউনিয়নে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। চরকাজলের ৭ হাজার ৫৯৮ জন ও চরবিশ্বাসের ৬ হাজার ১৪ জন গ্রাহক এ সুবিধা পাবেন।

উদ্বোধনী দিনে চরকাজলে ২৩৮ জন ও চরবিশ্বাসে ২২৭ জন গ্রাহকের বিদুৎ সংযোগ দেয়া হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com