
এক জেলা থেকে আরেক জেলায় যাত্রী নিয়ে যাওয়ার পথে নাটোরে বাসের ধাক্কায় অসিত কুমার নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছে।
নাটোর থানার ওসি তদন্ত আব্দুল মতিন জানান, বগুড়া থেকে একটি যাত্রীবাহী বাস ভোরে যশোরে যাচ্ছিল। এসময় শহরের কোর্ট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি স্কুল শিক্ষক অশিত কুমারকে ধাক্কা দিয়ে নির্মানাধিন কালভার্টের ভেতর ঢুকে যায়।
এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে গুরুতর অবস্থায় অসিতকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।
ওসি জানান, করোনার সময় এক জেলা থেকে আরেক জেলায় যাত্রী পরিবহন নিষেধাক্কা থাকলেও বাসটির চালকরা সেটি মানেনি। নিষেধাক্কা অমান্য করে যাত্রী পরিবহন করছিল বাসটি।
(Sajag News)
© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।
Leave a Reply