1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

নাটোরে দরিদ্র শিশুদের ঈদের পোষাক দিলেন মেয়র ফেরদৌস

  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ মে, ২০২১

মোছা. বৃষ্টি খাতুন, মোছা. লিমা খাতুন, মো. সোহাগ শেখ ও রাহুল ইসলাম সিংড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চকসিংড়া মহল্লার হত দরিদ্র পরিবারে তাদের জন্ম। দরিদ্র ঘরে জন্ম নেয়াটা যেন তাদের দুর্ভাগ্য। ঈদ বা অন্য কোন উৎসবে নতুন জামা-কাপড় তো দুরের কথা তাদের ভাগ্যে জোটে না ভালো কোন খাবার। তারপরও তাদের আবদার এবার ঈদে নতুন জামা-কাপড় ও জুতা- স্যান্ডেল।

অবশেষে তাদের আবদার পূরণ করলেন সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস। তাদের নতুন জামা-প্যান্ট ও জুতা- স্যান্ডেল উপহার দিলেন। দোয়া চাইলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য।

মঙ্গলবার দুপুরে সিংড়া পৌরসভা কার্যালয়ে গিয়ে এমন দৃশ্য চোখে পড়ে। এ সময় গোল-ই-আফরোজ সরকারি অনার্স কলেজের ভিপি সজিব ইসলাম জুয়েল সহ কলেজ ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সিংড়া পৌরসভার মেয়র মো. জান্নাতুল ফেরদৌস বলেন, ধনী-গরীব সকল শিশু-কিশোরদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক। আর এই ঈদে দরিদ্র শিশুদের জন্য তিনি ব্যতিক্রম উদ্যোগ নিয়েছেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com