1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

নাটোরে স্বাস্থ্যবিধি মেনে কেনাবেচা করতে ব্যবসায়ীদের ডিসির নির্দেশ

  • আপডেট টাইম : শনিবার, ২৪ এপ্রিল, ২০২১

করোনা সংক্রমণ জনিত পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে নাটোরে দোকানপাট ও বিপনীবিতান খুলতে ব্যবসায়ীদের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। খোলার পর দোকানগুলোতে স্বাস্থ্যবিধি প্রতিপালন না করা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন তিনি।

শনিবার(২৪ এপ্রিল) দুপুর ২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলার বিভিন্ন ব্যবসায়ীদের সাথে স্বাস্থ্যবিধি প্রতিপালনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, সরকার ঈদকে সামনে রেখে চলমান লকডাউনের মধ্যেও দোকানপাট খোলার নির্দেশনা দিয়েছে। বর্তমান পরিস্থিতিতে ব্যবসায়ীদের লোকসান দূর করার জন্য এটা একটি বড় সুযোগ। কিন্ত এই সুযোগে স্বাস্থ্যবিধি প্রতিপালনের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দোকানপাট খুলে কেনাবেচার সময় ক্রেতা বিক্রেতা উভয়কেই মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে। কোনোভাবেই মাস্ক নিশ্চিত ব্যতীত কেনাবেচা করা যাবে না। মোবাইল কোর্টের মাধ্যমে কঠোরভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিত করা হবে৷

এসময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সরওয়ার,অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার তারেক যুবায়েরসহ, বিভিন্ন ব্যবসায়ীরা।

প্রসঙ্গত, আগামীকাল রোববার(২৫ এপ্রিল) থেকে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলার নির্দেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com