1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

বিডায় যুক্ত হলো আরও ৫ সেবা

  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) পোর্টালে নতুন করে যুক্ত হলো আরো পাঁচটি সেবা। গতকাল বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম এ সেবাগুলোর উদ্বোধন করেন। এর ফলে এখন থেকে বিডা ওয়েব পোর্টালের মাধ্যমে অতিদ্রম্নত সহজেই ৪৭টি সেবা পাবেন বিনিয়োগকারীরা।

বুধবার ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এক অনুষ্ঠান থেকে এসব সেবার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডার নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম। সভায় প্রধান অতিথি ছিলেন বিদু্যৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য জাকিয়া সুলতানা (ভ্যাট অডিট অ্যান্ড ইন্টেলিজেন্স)।

নতুন যুক্ত হওয়া এ পাঁচ সেবার মধ্যে রয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের অনলাইন ভ্যাট রেজিস্ট্রেশন প্রদান, ঢাকা ইলেকট্রিক সাপস্নাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) বিদু্যৎ সংযোগ প্রদান, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের বিদু্যৎ সংযোগ প্রদান, নর্দান ইলেক্ট্রিসিটি সাপস্নাই কোম্পানি লিমিটেডের বিদু্যৎ সংযোগ প্রদান এবং বিডা থেকে দ্বিতীয় আইআরসির সুপারিশ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে বিডার নির্বাহী চেয়ারম্যান বলেন, সারা দুনিয়ার অর্থনীতি যেখানে মুখ থুবড়ে পড়েছে, সেখানে গত বছরও বাংলাদেশে ৫ দশমিক ২ শতাংশের মতো জিডিপি প্রবৃদ্ধি হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com