1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

নাটোরে পলক, ‘দেশের ১০০টি গ্রাম হবে ডিজিটাল কৃষি গ্রাম’

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বর্তমান সরকার কৃষকদের সুবিধার্থে ৩০০ টি এগ্রিকালচার ইনফরমেশন সেন্টার চালু করেছে। কৃষিতে প্রযুক্তির সমাবেশ নিশ্চিতে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজিব ওয়াজেদ জয়ের নির্দেশে ১০০টি গ্রামকে ডিজিটাল কৃষি গ্রাম হিসেবে রুপান্তর করা হবে।

মঙ্গলবার(১৩ এপ্রিল) দুপুরে খরিপ-১ /২০২০/২১ অর্থ বছরে কৃষি প্রণোদনার আওতায় সিংড়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্য রোপা আউশ ধানের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে এ কথা বলেন জুনাইদ আহমেদ পলক।

জুনাইদ আহমেদ পলক বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন বাংলাদেশে দুটি বড় সম্পদ সোনার মাটি আর সোনার মানুষ। কৃষকরা সোনার ফসল উৎপাদন করছে, যার জন্য দেশে খাদ্য ঘাটতি নেই। কৃষি ও কৃষকের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কাজ করছে। কোনো জমি যেন অনাবাদী না থাকে সে লক্ষ্যে কাজ করতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার এম এম সামিরুল ইসলামের সভাপতিত্বে এসময় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার সেলিম রেজা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা হক রোজি প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com