1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

নাটোরে লকডাউনে দরিদ্রদের এক মাসের খাবার দেয়ার দাবী

  • আপডেট টাইম : সোমবার, ১২ এপ্রিল, ২০২১

লক ডাউনে শ্রমজীবি ও দরিদ্র মানুষের এক মাসের খাদ্য নিশ্চয়তা ও নগদ প্রনোদন প্রদানের দাবীতে নাটোরে মানববন্ধন করেছে বাম গণতান্ত্রিক জোট।

সকালে শহরের প্রেসক্লাব এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধনে সাহিত্যিক, নাট্যকর্মি ও বামজোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় তারা বলেন, শ্রমজীবি মানুষের খাদ্য নিশ্চয়তা নিশ্চিত করতে না পারলে লকডাউন সফল করা সম্ভব নয়। পেটে খাবার না থাকলে মানুষ রাস্তায় নামতে বাধ্য হবে। তাই লকডাউন সফল করতে শুধু ঘোষনা নয় এর আগেই গ্রামের ও শহরের শ্রমজীবি এবং দরিদ্রদের একমাসের খাদ্য প্রদান ও নগদ ৫ হাজার টাকা প্রদান করার দাবী জানান। এছাড়া রমজানের আগে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি রোধসহ , সকল নাগরিককে করোনার টিকা ও চিকিৎসা বিনামূল্যে প্রদান এবং সরকারী উদ্যোগে প্রতিদিন একলাখ মানুষের করোনা পরীক্ষার ব্যবস্থা গ্রহন করার দাবী করেন বক্তারা।

এতে বক্তব্য রাখেন জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক দেবাশীষ রায়, সাহিত্যিক খালিদ বিন বাচ্চু, সাজিদ আলী ঝর্ণা, মাহবুবুর রহমানসহ অন্যরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com