1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

নাটোরে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশ উত্তোরণে বর্ণাঢ্য উদযাপন

  • আপডেট টাইম : শনিবার, ২৭ মার্চ, ২০২১

‘বাংলাদেশের এক অনন্য অর্জন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণ’ প্রতিপাদ্যে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশেশের স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশ উত্তোরণ উদযাপন হয়েছে নাটোরে।

শনিবার(২৭ মার্চ) শহরের স্বাধীনতা চত্বর থেকে এ উপলক্ষ্যে একটি বিশাল র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে কানাইখালি মাঠে গিয়ে শেষ হয়।
সেখানে উত্তোরণ উৎসব উপলক্ষে বিভিন্ন সরকারি দপ্তরের অংশগ্রহনে আয়োজিত মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. শাহরিয়াজ।

মেলায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রত্না আহমেদ। এ সময় অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাদিম সরওয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)আশরাফুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মর্ত্তোজা আলী বাবলুসহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, গত এক দশকে বাংলাদেশের অগ্রগতি স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে আরো মর্যাদাপূর্ণ করেছে। দেশের অর্থনীতি, সমাজ ব্যবস্থা ও যোগাযোগের ক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে যার নেপথ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও সাহসী নেতৃত্ব ভূমিকা রেখেছে। সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com