1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

নাটোরে চন্দনা খালের পুনঃখনন উদ্বোধন

  • আপডেট টাইম : রবিবার, ২১ মার্চ, ২০২১

নাটোরের লালপুর উপজেলার চন্দনা খালের পুন:খনন কাজ শুরু হয়েছে। ১২ কি. মি. দৈর্ঘ্যের এই খাল খননে ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৬০ লাখ টাকা। খালটির খনন কর্তৃপক্ষ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ।

রোববার(২১ মার্চ) উপজেলার আড়বাব ইউনিয়নের সালামপুরে খনন কাজের উদ্ধোধন করেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

এসময় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন ছিলেন রাজশাহী বিএমডিএ এর নির্বাহী প্রাকৌশলী তরিকুল ইসলাম, গোপালপুর পৌর আ,লীগের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান প্রমূখ, আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফজালুর রহমান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোল্লা, লালপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা প্রমুখ।

সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেন, ‘বর্তমান কৃষিবান্ধব সরকার খাদ্যের উৎপাদন বৃদ্ধির মাধ্যমে অভ্যন্তরীণ মজুদ গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। উত্তরাঞ্চলে প্রীষ্মকালে পানির সংকটে ফসল উৎপাদন যাতে ব্যাহত না হয় সেজন্য পুরাতন খালগুলো খনন করে বৃষ্টির পানি ধরে রেখে ফসল উৎপাদনে ব্যবহার করা হবে। খালগুলো যাতে অবৈধ দখলের কবলে না পড়ে সেজন্য সকলকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com