1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

টিকাগ্রহীতা সাড়ে ৩৯ লাখ ছাড়াল

  • আপডেট টাইম : বুধবার, ১০ মার্চ, ২০২১

করোনাভাইরাসের প্রতিষেধক টিকাগ্রহণে মানুষের সাড়া অব্যাহত রয়েছে। সরকারের গণটিকাদান কর্মসূচির ২৫তম দিনে সোমবার সারাদেশে আরও ১ লাখ ১৭ হাজার ১৪৮ জন মানুষ করোনাভাইরাসের প্রতিষেধক টিকা নিয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৭২ হাজার ৩৫৮ জন এবং নারী ৪৪ হাজার ৭৯০ জন।

এখন পর্যন্ত মোট টিকা নিয়েছেন ৩৯ লাখ ৬ হাজার ৫০০ জন। তাদের মধ্যে পুরুষ ২৪ লাখ ৯৩ হাজার ২১১ জন এবং নারী ১৪ লাখ ১৩ হাজার ২৮৯ জন। টিকা নিয়ে এ পর্যন্ত ৮৫৯ জনের শরীরে মৃদু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিলেও সবাই সুস্থ আছেন বলে স্বাস্থ্য বিভাগ সূত্র জানিয়েছে।

টিকা পেতে আগ্রহ প্রকাশ করে সোমবার বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত ৫১ লাখ ৩৬ হাজার ৪৭৪ জন সুরক্ষা অ্যাপ ও ওয়েবসাইটে নিবন্ধিত হয়েছেন বলে নিশ্চিত করেছে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি বিভাগ কর্তৃপক্ষ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার ঢাকা বিভাগে টিকা নিয়েছেন ৩৭ হাজার ৯৬৭ জন, ময়মনসিংহ বিভাগে ৫ হাজার ২৬৬ জন, চট্টগ্রাম বিভাগে ১৯ হাজার ৫৬৮ জন, রাজশাহী বিভাগে ১২ হাজার ৮০৭ জন, রংপুর বিভাগে ১১ হাজার ৮১৩ জন, খুলনা বিভাগে ২১ হাজার ৯ জন, বরিশাল বিভাগে ৪ হাজার ৮০৬ জন এবং সিলেট বিভাগে ৩ হাজার ৯১২ জন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com