1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

নাটোরের গুরুদাসপুর উপজেলা চেয়ারম্যান আনোয়ার লাঞ্ছিত

  • আপডেট টাইম : শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১

নাটোরের গুরুদাসপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেনকে লাঞ্ছিত করেছে সবুর আলী নামের(৩৭) এক ব্যক্তি। উপজেলার চাপিলা ইউনিয়নে বালু নিয়ে বিবাদমান বিষয়ে সালিশকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। চেয়ারম্যান আনোয়ার হোসেন গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আনোয়ার হোসেন জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক।

শুক্রবার(৫ই ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে।

নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেছেন।

এসপি জানান, জড়িত ওই ব্যক্তিকে ধরতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

জানা যায়, চাপিলা ইউনিয়নে একটি সালিশ যোগ দিলে চেয়ারম্যান আনোয়ার হোসেনের সাথে সবুর নামে ওই ব্যক্তির কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে সবুর চেয়ারম্যানের গালে চড় মারেন। এসময় চেয়ারম্যান মাটিতে লুটিয়ে পড়ে মাথায় আঘাতপ্রাপ্ত হন।

এ ঘটনার ব্যাপারে জানতে চাপিলা ইউনিয়নের চেয়ারম্যান আলাল উদ্দীন ভুট্টোর সাথে যোগাযোগ করা হলে ব্যস্ততার অজুহাতে ফোন রেখে দেন।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন চেয়ারম্যান আনোয়ার হোসেনের অনুসারীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা দাবী করেছেন, হামলাকারী সবুর আলী নাটোর-৪(গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুসের সমর্থক। গত ১৬ই জানুয়ারী গুরুদাসপুর পৌর নির্বাচনে আনোয়ার হোসেন নৌকার পক্ষে ভোট করেন। কিন্ত সাংসদ আব্দুল কুদ্দুস চেয়েছিলেন আনোয়ার দলের বিদ্রোহী প্রার্থী আরিফুল ইসলামের পক্ষে কাজ করবে। এ নিয়ে ক্ষোভ থেকেই সাংসদের অনুসারী সবুর এ কাজ করেছেন।

তবে ২০১৯ সাল আনোয়ার হোসেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে নৌকাকে পরাজিত করে চেয়ারম্যান নির্বাচিত হন। ওই নির্বাচনে
সাংসদ আব্দুল কুদ্দুস চেয়ারম্যান আনোয়ারের পক্ষে ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com