1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে বাংলাদেশের সমন্বিত কন্টিনজেন্ট

  • আপডেট টাইম : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১

মঙ্গলবার ভারতের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নেয় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি সমন্বিত প্যারেড কন্টিনজেন্ট। ছবি: আইএসপিআর

ভারতের ৭২তম প্রজাতন্ত্র দিবসের প্যারেডে অংশ নিয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি সমন্বিত প্যারেড কন্টিনজেন্ট।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ভারতীয় হাইকমিশনের আমন্ত্রণে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি সমন্বিত কন্টিনজেন্ট (মার্চিং ব্যান্ডসহ) এ প্যারেডে অংশ নেয়। আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

লে. কর্নেল আবু মো. শাহনুর শাওন, পিএসসির নেতৃত্বে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর চৌকস প্যারেড কন্টিনজেন্টটি সকাল ১০টা ৩৭ মিনিটে রাজপথে আয়োজিত প্রজাতন্ত্র দিবসের এ প্যারেডের প্রধান অতিথিকে সালাম প্রদর্শন করে। কুচকাওয়াজ শেষে আগামী ৩০ জানুয়ারি সমন্বিত কন্টিনজেন্টটি বাংলাদেশে ফিরবে।

এ কুচকাওয়াজে অংশগ্রহণ বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীসহ সব রাষ্ট্রীয় পর্যায়ে পারস্পরিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশাবাদী দু’দেশের সংশ্লিষ্টরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com