1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক সেমিনার

  • আপডেট টাইম : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১

সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের ভূমিকা শীর্ষক দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নাটোরের রাণী ভবানী রাজবাড়ি প্রাঙ্গনে আজ মঙ্গলবার বেলা ১১টায় রাজশাহীর আঞ্চলিক তথ্য অফিস আয়োজিত সেমিনার উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ গোলাম রাব্বী ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করে অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে বলেন, অংশগ্রহণমূলক, দক্ষ, স্বচ্ছ, দায়িত্বশীল আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। এরফলে দুর্নীতির সুযোগ সংকুচিত হয়, নিশ্চিত হয় দেশের টেকসই উন্নয়ন। গণতন্ত্র ও গণমাধ্যম একে অপরের পরিপূরক। গণতন্ত্রের ভিত্তিকে মজবুত তথা সুশাসন প্রতিষ্ঠায় গণমাধ্যমের অনন্য ভূমিকা রয়েছে।
নারীর ক্ষমতায়ন, দুূর্যোগ ও জলবায়ু পরিবর্তন মোকাবেলা, জিডিপি’র ঈর্ষণীয় সাফল্য এবং করোনাকালীন সময়ে দেশের অর্থনীতির চাকা সচল রেখে বিশ্বের বুকে সাড়া জাগিয়েছে বাংলাদেশ। এক্ষেত্রে গণমাধ্যমও সহায়ক ভূমিকা পালনের পাশাপাশি প্রয়োজনীয় দিক নির্দেশনা দিয়েছে বলে উল্লেখ করা হয় মূল বক্তব্যে।

রাজশাহীর উপ প্রধান তথ্য অফিসার মোঃ তৌহিদুজ্জামানের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. প্রদীপ কুমার পান্ডে। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহীর আঞ্চলিক তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা ফারুক মোঃ আব্দুল মুনিম, নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী ও নাটোর প্রেসক্লাবের সভাপতি মোঃ জালাল উদ্দিন ।
সেমিনারে নাটোরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের ৪০জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com