1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

বিনামূল্যে হার্টের ভাল্ব-রিং পাবেন গরিবরা

  • আপডেট টাইম : সোমবার, ২৩ আগস্ট, ২০২১

প্রধানমন্ত্রী শেখ হাসিনা হূদেরাগে আক্রান্ত অসহায় ও গরিব রোগীদের বিনা মূল্যে হার্টের ভাল্ব, রিং ও পেসমেকার কিনতে জাতীয় হূদেরাগ ইনস্টিটিউট ও হাসপাতালকে আর্থিক অনুদান দিয়েছেন। এসব চিকিত্সা সরঞ্জামের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে এককালীন ৩ কোটি ২৯ লাখ টাকা দেওয়া হয়েছে। গতকাল রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়ার কাছ থেকে অনুদানের চেক গ্রহণ করেন জাতীয় হূদেরাগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন।

এই সময় উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ডা. জুলফিকার আলী, সহযোগী অধ্যাপক ও কার্ডিয়াক সার্জন ডা. আশরাফুল হক সিয়াম প্রমুখ। অনুদানের চেক গ্রহণকালে পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রীর এ অনুদান গরিব ও অসহায় রোগীদের চিকিত্সার ক্ষেত্রে বিশেষ অবদান রাখবে ।

জানা গেছে, সরকারি পর্যায়ে হূদেরাগে আক্রান্তদের জন্য সবচেয়ে বড় হাসপাতাল জাতীয় হূদেরাগ ইনস্টিটিউট। অনেক রোগীকে ভাল্ব প্রতিস্থাপন কিংবা রিং বসাতে হয়। তবে তাদের অনেকে আর্থিক সংকটের কারণে সেই চিকিত্সা নেওয়ার সুযোগ পান না। বিষয়টি জানার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বরাদ্দ দিয়েছেন। অনুদানের এই টাকায় হাসপাতালে আসা গরিব ও অসহায় হূদেরাগীদের মধ্যে বিনা মূল্যে বিতরণের জন্য ১৫০টি ভাল্ব, ১৫০ রিং ও ১০০ পেসমেকার কেনা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com