1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

সিসমিক সার্ভের জন্য ভারত থেকে ৫২ টন বিস্ফোরক আমদানি

  • আপডেট টাইম : সোমবার, ২৩ আগস্ট, ২০২১

ভারত থেকে বেনাপোল বন্দর দিয়ে ৫২ মেট্রিক টন বিস্ফোরক দ্রব্য আমদানি করা হয়েছে। মেসার্স কেলটেক অ্যানার্জিস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান রোববার সন্ধ্যায় ৬টি ভারতীয় ট্রাকে এই বিস্ফোরক দ্রব্য আমদানি করেছে।

বন্দর সূত্রে জানা যায়, গ্যাস ডেভেলপমেন্ট ফান্ডের (ডিজিএফ) অর্থায়নে ৩০০০ কিলোমিটার লাইন ২ডি সিসমিক সার্ভে কার্যক্রমে এ বিস্ফোরক ব্যবহার করা হবে।

আমদানিকৃত বিস্ফোরক দ্রব্যের মধ্যে রয়েছে ২১ হাজার পিস ডেটোনেটর ও ২১ হাজার পিস কো-অ্যাংকর সামগ্রী। বিস্ফোরক দ্রব্যগুলো বেনাপোল বন্দর থেকে খালাসের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কাস্টমসে দাখিল করেছে সারথী এন্টারপ্রাইজ নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট।

ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মতিয়ার রহমান জানান, বিস্ফোরক দ্রব্যের ভারতীয় ট্রাক বেনাপোল বন্দরের ৩১ নাম্বার ট্রান্সশিপমেন্ট ইয়ার্ডে প্রশাসনিক নিরাপত্তায় রাখা হয়েছে। খালাসের জন্য প্রয়োজনীয় কাগজপত্র কাস্টমসে দাখিল করা হয়েছে।
কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষ হলে ভারতীয় ট্রাক থেকে এসব বিস্ফোরক দ্রব্য খালাস করে বাংলাদেশি ৭টি ট্রাকে করে চট্টগ্রাম নেওয়া হবে।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) আবদুল জলিল জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে বন্দর এলাকায় প্রশাসনিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ছাড়া নিরাপত্তার সঙ্গে যাতে বিস্ফোরক দ্রব্য খালাস হয়, সে জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com