1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

তুরস্কের সঙ্গে সহযোগিতার নতুন দ্বার খোলার প্রত্যাশা সেনাপ্রধানের

  • আপডেট টাইম : রবিবার, ২২ আগস্ট, ২০২১

তুরস্কের গুরুত্বপূর্ণ সামরিক ব্যক্তিদের সঙ্গে বৈঠক করে দেশটির সঙ্গে সহযোগিতার সম্পর্কের নতুন দ্বার খোলার আশা প্রকাশ করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট ইসমাইল দেমির এবং জাতীয় প্রতিরক্ষা উপমন্ত্রী মুহসিন দেরে’র সঙ্গে বৃহস্পতিবার তিনি বৈঠক করেন বলে আইএসপিআর জানিয়েছে।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “উভয়ের সাথে সাক্ষাতে সেনাবাহিনী প্রধান প্রত্যাশা ব্যক্ত করে বলেন, তুরষ্ক এবং বাংলাদেশ তথা দু’দেশের সেনাবাহিনীর মধ্যে দীর্ঘ কৌশলগত বন্ধুত্ব এবং সাংস্কৃতিক বন্ধন রয়েছে। এই সফরের পরে সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

“তিনি আশা প্রকাশ করেছেন, তার সফরের মাধ্যমে দু’দেশের সামরিক বাহিনী এবং বিশেষ করে সেনাবাহিনীর মধ্যে সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হবে।”

তুরস্কে আন্তর্জাতিক প্রতিরক্ষা মেলা-২০২১ পরিদর্শন উপলক্ষে সরকারি এই সফরে গেছেন বাংলাদেশের সেনাপ্রধান।

তাকে প্রতিরক্ষা মেলায় আমন্ত্রণ জানানোর জন্য তুর্কি ডিফেন্স ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট ও জাতীয় প্রতিরক্ষা উপমন্ত্রীকে ধন্যবাদ জানান জেনারেল শফিউদ্দিন।

মুহসিন দেরে সামরিক সরঞ্জামাদির পাশাপাশি সেনাসদস্যদের প্রশিক্ষণ, প্রযুক্তি বিনিময়, ইত্যাদি ক্ষেত্রেও বাংলাদেশকে সহযোগিতা বাড়ানোর প্রতিশ্রুতি দেন বলে আইএসপিআর জানায়।

শুক্রবার সেনাবাহিনী প্রধান তুরস্কে প্রতিরক্ষা মেলা ঘুরে দেখেন এবং বিভিন্ন প্রতিরক্ষা বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেন।

মেলা শেষে জেনারেল শফিউদ্দিন তুরস্কের সেনাবাহিনী প্রধান এবং চিফ অব জেনারেল স্টাফের সঙ্গে বৈঠক করবেন বলে আইএসপিআর জানিয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com