1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

মেট্রোরেল চলাচল দৃশ্যমান হচ্ছে এ মাসেই

  • আপডেট টাইম : শনিবার, ২১ আগস্ট, ২০২১

উত্তরার দিয়াবাড়ি ডিপো এলাকায় মেট্রোরেলের পরীক্ষা শেষ হয়েছে। এ মাসেই মূল লাইনের ভায়াডাক্টে পারফরম্যান্স টেস্ট শুরু হবে। তখন দেশের প্রথম মেট্রোরেল চলাচলের দৃশ্য দেখতে পাবেন নগরবাসী। শুক্রবার (২০ আগস্ট) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএএন ছিদ্দিক বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘আমরা ভায়াডাক্টে মেট্রোরেল চলাচলের সুনির্দিষ্ট কোনও তারিখ এখনও ঘোষণা করিনি। তবে আমরা বলেছি, আগস্ট মাসের ভেতরেই ভায়াডাক্টের ওপরে পারফরম্যান্স টেস্ট হবে। সেই টার্গেট নিয়েই আমরা কাজ করে যাচ্ছি।’

এমএএন ছিদ্দিক বলেন, ‘এটা বৈদ্যুতিক ট্রেন। ভায়াডাক্টের ওপরে উঠতে হলে অনেক বিষয় রয়েছে। তার সঙ্গে আরও অনেক কাজ রয়েছে। সেই কাজগুলো আমরা এখন চেক করছি। এ ট্রায়াল রান খুব সতর্কতার সঙ্গে পরিচালনা করা হবে। চেক শেষ হলেই কবে ভায়াডাক্টের ওপর ট্রেন চলবে আমরা তার সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবো।’

তিনি আরও বলেন, ‘প্রথম ভায়াডাক্টের ওপর খুব ধীরে চলবে। আস্তে আস্তে গতি উঠবে। এতে প্রতিদিন মানুষ দেখতে পারবেন ভায়াডাক্টের ওপর টেস্ট চলছে। ট্রেন যাচ্ছে এবং আসছে।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com