1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

ভাসানচরে রোহিঙ্গাদের টিকাদান শুরু

  • আপডেট টাইম : বুধবার, ১৮ আগস্ট, ২০২১

নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে শুরু হয়েছে রোহিঙ্গাদের করোনার টিকাদান কর্মসূচি। প্রথম দফায় ৫৫ বছর বা তার চেয়ে বেশি বয়সি সবাইকে টিকা দেওয়া হবে। পাশাপাশি ক্যাম্পের মাঝি, মসজিদের ইমাম ও টিকাদান কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবকদেরও টিকা দেওয়া হবে।

এক ব্যক্তিকে চার সপ্তাহের ব্যবধানে দুই ডোজ কোভিড-১৯ টিকা দেওয়া হবে। সোমবার সকাল থেকে ভাসানচরের রোহিঙ্গা ক্যাম্পে এ কর্মসূচি শুরু হয়। চলবে কয়েকদিন।

নোয়াখালী জেলার সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার প্রথম দফায় ৫৫ বছরের বেশি বয়সি ৪৩৪ জন রোহিঙ্গা এবং ১৮৫ জন বাংলাদেশিকে টিকা দেওয়া হয়েছে। গতকালও একটি কেন্দ্রের তিনটি বুথের মাধ্যমে টিকাদান কার্যক্রম চলেছে।

ভাসানচর শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) কার্যালয়ের অতিরিক্ত কমিশনার মো. মোয়াজ্জেম হোসেন বলেন, আরআরআরসি অফিসের হিসাব অনুযায়ী, এখানে থাকা রোহিঙ্গাদের মধ্যে প্রায় ৬০০ জন রয়েছেন যাদের বয়স ৫৫ বছরের বেশি। প্রথম ধাপে তাদের টিকা দেওয়া হচ্ছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com