1. zunaid365@gmail.com : Natore Times :
সংবাদ শিরোনাম :
সকল ষড়যন্ত্র প্রতিহত করে তারেক রহমানকে দেশে আনতে হবে: দুলু সিংড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বৃক্ষ রোপন ও বিতরন তরুণদের স্বপ্নের নতুন বাংলাদেশ গড়তে বিদেশী বন্ধুদের সহযোগিতা চান ড. ইউনূস জো বাইডেন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে আরো সম্পৃক্ততাকে স্বাগত জানিয়েছেন: হোয়াইট হাউস ‘দেশে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা হলেই আমার সন্তানের আত্মদান সার্থক হবে’- শহিদ মানিকের বাবা লা লিগা: দারুণভাবে ফিরে এসেও মাদ্রিদের সাথে পেরে উঠেনি আলাভেস দশ বছরের জয়খরা কাটিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে খেলার স্বপ্ন বাংলাদেশের ফের নিষ্ক্রিয় জিমেইল অ্যাকাউন্ট বন্ধের সিদ্ধান্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বাড়ছে সেশনজটের শঙ্কা শত শত অবৈধ ব্লাড ব্যাংকে চলছে মেয়াদোত্তীর্ণ রক্ত বিক্রি

`সরকারি চাকরিজীবীদের ডোপ টেস্ট প্রতিবছর`

  • আপডেট টাইম : বুধবার, ১৮ আগস্ট, ২০২১

‘মাদককে নিরুৎসাহিত করতে চাকরিতে ঢোকার সময় ডোপ টেস্টের পাশাপাশি বছরে একবার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের এই পরীক্ষার আওতায় আনা হবে। ডোপ টেস্টে যারা পজিটিভ হবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে নতুন শিক্ষক নিয়োগ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় শিক্ষার্থীদেরও ডোপ টেস্ট করা হবে।’

মঙ্গলবার বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদের সভাকক্ষে মাদক ও নিরাপত্তাসংক্রান্ত আন্তমন্ত্রণালয় বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী মাদককে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আমাদের এগোতে বলেছেন। আমাদের কাছে বিভিন্নভাবে যেসব সংবাদ আসছে সে জন্য আমরা হঠাৎ করে মন্ত্রিপরিষদসচিবের মাধ্যমে সংশ্লিষ্ট সচিব, বিভিন্ন বাহিনীর প্রধান, সামরিক বাহিনীর প্রতিনিধিদের নিয়ে বৈঠক করলাম।

কবে থেকে এটি বাস্তবায়ন করা হবে জানতে চাইলে তিনি বলেন, আলোচনা হয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে মন্ত্রিপরিষদসচিব জানাবেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরীর আরো সংবাদ

© স্বত্ত্বঃ নাটোর টাইমস: ২০১৭-২০২৪ --- “নাটোর টাইমস” এ প্রকাশিত/প্রচারিত যেকোন সংবাদ, আলোকচিত্র, অডিও বা ভিডিওচিত্র বিনা অনুমতিতে ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং নিষিদ্ধ।

Site Customized By NewsTech.Com